বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

তিন দাবিতে আমরণ অনশনের ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৬:০৪ পিএম

তিন দাবিতে আমরণ অনশনের ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের

ছবি - সংগৃহীত

নিজেদের বেতন ১১তম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আগামী ১৭ অক্টোবর (২০২৫) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনশন কর্মসূচি শুরু হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) প্রাথমিক শিক্ষকদের কয়েকটি সংগঠনের মোর্চা 'সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ' এই কর্মসূচির ঘোষণা দিয়েছে।

ঐক্য পরিষদের অন্যতম নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, দুর্গাপূজার ছুটি, আবহাওয়ার প্রতিকূলতা এবং প্রধান উপদেষ্টার বিদেশ সফরের কারণে পূর্বে ঘোষিত ২৬ সেপ্টেম্বরের কর্মসূচি পেছানো হয়েছে।

শিক্ষকদের দাবিগুলো হলো:

  • সহকারী শিক্ষকদের এন্ট্রিপদে বেতন ১১তম গ্রেডে নির্ধারণ করতে হবে।

  • চাকরির শুরু থেকে ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান করা।

  • প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি নিশ্চিত করা।