রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতের বিরুদ্ধে খেলছে ১৮ কোটি মানুষ: ভিপি সাদিক

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৯:৫০ এএম

ভারতের বিরুদ্ধে খেলছে ১৮ কোটি মানুষ: ভিপি সাদিক

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, ভারতের বিরুদ্ধে শুধু ১১ জন নয়, ১৮ কোটি মানুষ খেলছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে বাংলাদেশ বনাম ভারতের ক্রিকেট ম্যাচ দেখতে এসে তিনি এই মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, দীর্ঘদিন ধরে ভারত আমাদের ওপর আধিপত্য বিস্তার করে ছিল, কিন্তু জুলাই বিপ্লবের মাধ্যমে সেই আধিপত্য ভেঙে গেছে। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি আজকে জিতব। আজকে শুধু মাত্র ভারতের বিরুদ্ধে ১১ জন খেলছে না, খেলছে ১৮ কোটি মানুষ।”