শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

বেরোবিতে ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: বর্ণিল আলোকসজ্জায় উৎসবের আমেজ

মুজতাহিদ মিনার

অক্টোবর ১০, ২০২৫, ১১:১৮ পিএম

বেরোবিতে ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: বর্ণিল আলোকসজ্জায় উৎসবের আমেজ

ছবি- সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) তাদের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক বর্ণিল আয়োজন করেছে। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন, শহীদ মিনার প্রাঙ্গণ এবং প্রধান সড়কগুলো নানা রঙের এলইডি বাতি ও বৈদ্যুতিক আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, "এই প্রতিষ্ঠাবার্ষিকী উত্তরবঙ্গের মানুষের স্বপ্নপূরণের প্রতীক। সকল শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণের জন্য এই আলোকসজ্জা উন্মুক্ত রাখা হয়েছে।"

সন্ধ্যার পর থেকেই ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থীরা দলবেঁধে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে আলোকসজ্জা উপভোগ করছেন এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে থাকবে কেক কাটা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রতিষ্ঠার ১৭ বছরে পদার্পণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষা ও সাংস্কৃতিক অগ্রযাত্রার পাশাপাশি মানুষের হৃদয়ে আনন্দ ও ঐক্যের বার্তা পৌঁছে দিচ্ছে।