সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জানা গেল সেই আনিসার ফল

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৫, ০১:২৫ পিএম

জানা গেল সেই আনিসার ফল

ছবি- সংগৃহীত

চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কেন্দ্রে দেরিতে পৌঁছানোর কারণে পরীক্ষা দিতে না পেরে আলোচনায় আসা শিক্ষার্থী আনিসা আহমেদের ফলাফল জানা গেছে। আজ প্রকাশিত ফলাফলে দেখা যায়, তিনি বাংলা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি—এই দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় সার্বিকভাবে ফেল করেছেন।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৬ জুন এইচএসসি পরীক্ষার প্রথম দিন মায়ের আকস্মিক অসুস্থতার কারণে রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রে পৌঁছাতে দেরি হয় আনিসার। নির্ধারিত সময়ের পর আসায় কর্তৃপক্ষ তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি। এ সময় কেন্দ্রের গেটের সামনে কান্নায় ভেঙে পড়েন আনিসা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ‘আইন বড় নাকি মানবিকতা’—এই প্রশ্নে দেশজুড়ে শুরু হয় তুমুল আলোচনা ও বিতর্ক।

ঘটনাটি তৎকালীন অন্তর্বর্তী সরকারের নজরে এলে শিক্ষা উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছিল, আনিসার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হবে। তবে শেষ পর্যন্ত প্রকাশিত ফলাফলে তিনি উত্তীর্ণ হতে পারলেন না।