বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ঢাবি ভর্তি পরীক্ষার কারণে বেরোবির প্রথম সমাবর্তন স্থগিত

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ০৭:১৭ পিএম

ঢাবি ভর্তি পরীক্ষার কারণে বেরোবির প্রথম সমাবর্তন স্থগিত

দিনাজপুর টিভি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সমাবর্তনের তারিখ পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এবং বেরোবির সমাবর্তন একই দিনে (২০ ডিসেম্বর ২০২৫) নির্ধারিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেরোবি প্রশাসন আরও জানিয়েছে, প্রথম সমাবর্তনটি ২০২৬ সালের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সমাবর্তনের নতুন তারিখ ও সময়সূচি আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হলে তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমের মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, বেরোবির ইতিহাসে এটি হতে যাচ্ছে প্রথম সমাবর্তন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাষ্ট্রপতির উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।