সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

এবার অভিনয়ে নাম লেখালেন আলোচিত মেঘনা আলম

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২, ২০২৬, ০৪:২৪ পিএম

এবার অভিনয়ে নাম লেখালেন আলোচিত মেঘনা আলম

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব ও মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম প্রথমবারের মতো অভিনয়ে নাম লিখিয়েছেন। নির্মাতা ফরিদুল হাসানের পরিচালনায় বৈশাখী টিভিতে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে একটি রহস্যজনক চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক হতে যাচ্ছে।

এটিই মেঘনা আলমের অভিনয়জীবনের প্রথম কাজ। জানা গেছে নাটকের ২৭তম পর্বে তাকে দেখা যাবে যা আগামী ৩ জানুয়ারি শনিবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে।

নিজের নতুন এই পথচলা প্রসঙ্গে মেঘনা আলম জানান যে শৈশব থেকেই দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন ছিল তার। মিস আর্থ হওয়ার মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হলেও অভিনয় জগৎ তার কাছে সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা।

তবে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাজ করাটা তিনি বেশ উপভোগ করেছেন। বিনোদন জগতের পাশাপাশি মেঘনা বর্তমানে পরিবেশ আন্দোলন ও কৃষিভিত্তিক নানা সামাজিক কাজেও অত্যন্ত সক্রিয় রয়েছেন।অভিনয়ের পাশাপাশি মেঘনা আলমের রাজনৈতিক পরিচয়টিও বেশ চমকপ্রদ। তিনি একজন পেশাদার রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে কাজ করছেন।

এর বাইরেও তার একটি বড় পরিচয় হলো তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত পরিবেশ ও রাজনীতির মাঠ সামলে এবার পর্দার অভিনয়ে তিনি কতটা সফল হন তা দেখার অপেক্ষায় আছেন তার ভক্তরা।