রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রণবীর-দীপিকার বিচ্ছেদের গুঞ্জন সত্য না কি গুজব?

বিনোদন ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৬, ১২:৩০ পিএম

রণবীর-দীপিকার বিচ্ছেদের গুঞ্জন সত্য না কি গুজব?

বিচ্ছেদের গুঞ্জনে রণবীর-দীপিকা

বলিউডের অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রেম এবং আট বছরের সফল দাম্পত্য জীবন পার করার পর এই জুটি এখন বিচ্ছেদের পথে হাঁটছেন বলে সামাজিক মাধ্যমে জোর আলোচনা চলছে। চলতি বছরের সেপ্টেম্বরেই নাকি এই তারকা জুটি আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দিতে পারেন—এমন এক দাবিতে এখন তোলপাড় পুরো নেটদুনিয়া।

মূলত একটি ভাইরাল পোস্টকে কেন্দ্র করে এই জল্পনার সূত্রপাত ঘটে। সেখানে দাবি করা হয়েছে যে, বেশ কিছুদিন ধরেই রণবীর ও দীপিকার মধ্যে মানসিক দূরত্ব ও মতের অমিল স্পষ্ট হয়ে উঠছিল। 

সেই অভ্যন্তরীণ সমস্যার জের ধরেই নাকি তারা এখন আলাদা হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। এমনকি ওই পোস্টে সম্ভাব্য একটি সময়সীমাও উল্লেখ করা হয়েছে। দাবি করা হয়েছে যে, চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।

এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রণবীর-দীপিকা ভক্তদের মধ্যে চরম উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে তাদের দেড় বছর বয়সী কন্যা দুয়ার ভবিষ্যৎ নিয়ে অনেকেই সামাজিক মাধ্যমে দুশ্চিন্তা প্রকাশ করেছেন। একটি সুখী পরিবারের এমন ভাঙনের খবরে ভক্তদের একাংশ যেন কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। তবে সাম্প্রতিক কিছু ঘটনা এই গুঞ্জনের আগুনে আরও ঘি ঢেলেছে। রণবীর সিং অভিনীত ‍‍`ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ‍‍` সিনেমার ব্যাপক সাফল্যের সময় দীপিকাকে অনেকটা নিরব থাকতে দেখা যায়। স্বামীর এই অর্জনে শুরুতে কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া না জানানোয় নেটিজেনরা সন্দেহ প্রকাশ করেন।

যদিও পরবর্তীতে দীপিকা পাড়ুকোন স্পষ্ট করেছেন যে তিনি সিনেমাটি আগেই দেখেছেন এবং সমালোচকদের কড়া জবাবও দিয়েছেন। তবে সম্পর্কের টানাপোড়েন নিয়ে এখনও পর্যন্ত রণবীর বা দীপিকা—কেউই সরাসরি কোনো মন্তব্য করেননি। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই নানা ভিত্তিহীন গুজব ছড়ায়, তাই অনেকে একে নিছক জল্পনা বলেই উড়িয়ে দিতে চাইছেন। তবুও অফিশিয়াল কোনো বিবৃতি না আসা পর্যন্ত এই তারকা দম্পতিকে ঘিরে তৈরি হওয়া রহস্যের কোনো সমাধান মিলছে না। এখন দেখার বিষয়, বিটাউনের এই পাওয়ার কাপল তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের কী বার্তা দেন।