রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

‘কারিনার মৃত্যুতে হয়তো আমার দুঃখ প্রকাশ করা উচিত কিন্তু করব না’

বিনোদন ডেস্ক

মে ১৭, ২০২৬, ০৩:৩১ পিএম

‘কারিনার মৃত্যুতে হয়তো আমার দুঃখ প্রকাশ করা উচিত কিন্তু করব না’

অভিনেতা আবদুল্লাহ রানা

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোক প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন প্রবীণ অভিনেতা আবদুল্লাহ রানা। সদ্যপ্রয়াত অভিনেত্রীর রাজনৈতিক অবস্থান নিজের ব্যক্তিগত আদর্শের পরিপন্থী হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি নিজেই এই মন্তব্য করেন।

কারিনা কায়সারের মৃত্যু প্রসঙ্গে আবদুল্লাহ রানা সরাসরি জানান যে এই ইস্যু নিয়ে তাঁর নতুন করে কিছু বলার নেই।তিনি বলেন, হয়তো তাঁর দুঃখ প্রকাশ করা উচিত ছিল কিন্তু তিনি তা করবেন না কারণ ওই অভিনেত্রীর রাজনৈতিক অবস্থান তাঁর নিজস্ব আদর্শের সাথে মেলে না। 

তাঁর মতে, অভিনেতারই একটি নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ থাকা উচিত। তবে সেই আদর্শ রাস্তাঘাটে মিছিল, মিটিং বা সরাসরি দলবাজি করে প্রমাণ করার পক্ষে নন তিনি। একজন প্রকৃত শিল্পী তাঁর রাজনৈতিক আদর্শ প্রকাশ করবেন তাঁর কাজের মান, অভিনয় ও নির্মাণের মাধ্যমে।

শিল্পী কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের না হয়ে সবার হওয়া উচিত বলে মনে করেন রানা। তবে শিল্পীদের প্রকাশ্যে রাজনীতিতে জড়ানোর বিষয়টিকে তিনি ঢালাওভাবে ভুল বলতে রাজি নন। তিনি মনে করেন, একজন অভিনেতা রাজনীতি করেও অভিনয় করতে পারেন এবং একজন l 

কর্মীও পরবর্তীতে অভিনয়ে আসতে পারেন। গত ১৫ মে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কারিনা কায়সার। আজ রোববার দুপুরে তাঁর মরদেহ দেশে এনে জানাজা শেষে মুন্সীগঞ্জের গজারিয়ায় দাফন করার কথা রয়েছে।