বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

ব্যাচেলর ফ্ল্যাটে নতুন চমক নিয়ে এলেন রাফসান ও সুনেরাহ

বিনোদন ডেস্ক

আগস্ট ২০, ২০২৬, ০৮:৪৩ পিএম

ব্যাচেলর ফ্ল্যাটে নতুন চমক নিয়ে এলেন রাফসান ও সুনেরাহ

ছবি - সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের টানটান উত্তেজনা আর হাসির রেশ কাটতে না কাটতেই দর্শকদের জন্য আবারও বড় ধামাকা নিয়ে হাজির নির্মাতা কাজল আরেফিন অমি। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গতে একযোগে মুক্তি পেয়েছে ব্যাচেলর পয়েন্ট সিজন পাঁচের নতুন এবং বহুল প্রতীক্ষিত চ্যাপ্টার চৌদ্দ। আগের চ্যাপ্টারে ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল উন্মাদনার পর, এবারের গল্পে যুক্ত হচ্ছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। 

দর্শকদের জন্য এবারের সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি বা স্পেসাল গেস্ট এপিয়ারেন্স। ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার এন্ট্রি নিচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান ছোট ভাই এবং সুনেহরা। ব্যাচেলর ফ্ল্যাটের চিরচেনা বিশৃঙ্খলার সাথে এই দুই তারকার উপস্থিতি গল্পে যে দারুণ কোনো টুইস্ট আনতে যাচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। 

অসুস্থতা কাটিয়ে চ্যাপ্টার তেরোতে অভাবনীয় সাড়া পাওয়ার পর, দর্শকদের এই বিপুল ভালোবাসার প্রতিদান দিতেই দ্রুততম সময়ের মধ্যে নতুন চমক নিয়ে হাজির হলেন নির্মাতা অমি। সন্ধ্যা সাতটা থেকে বঙ্গতে একযোগে উপভোগ করা যাবে চ্যাপ্টার চৌদ্দর নতুন আটটি পর্ব।