আগস্ট ২৮, ২০২৬, ১০:৪০ পিএম
নেপালের পাহাড়ি সৌন্দর্যে সিনেমার কাজ শেষ করে অবশেষে দেশে ফিরেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ নামের একটি চলচ্চিত্রের শুটিংয়ে পুরো টিম নিয়ে সেখানে গিয়েছিলেন তিনি। এই সিনেমায় ঢাকার শিল্পীদের পাশাপাশি কলকাতার শিল্পীরাও অংশ নিয়েছেন। তবে শুটিং শেষের ঠিক আগমুহূর্তে নেপালের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও ভয়াবহ বন্যা শুরু হয়।
প্রতিকূল পরিস্থিতির কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় পুরো টিম নিয়ে দেশে ফেরা বেশ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।আজ রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে গণমাধ্যমের মুখোমুখি হন অপু বিশ্বাস। তিনি জানান, পুরো টিম নিরাপদেই ছিল এবং বড় কোনো বিপদের মুখে পড়তে হয়নি। তবে পাহাড়ি এলাকায় দুর্যোগের ফলে যাতায়াত ব্যবস্থায় বেশ জটিলতা তৈরি হয়েছিল।
সব বাধা পেরিয়ে নিরাপদে দেশে ফিরতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা।এদিকে একই দুর্যোগের কারণে নেপালেই আটকে থাকতে হয়েছে সংগীতশিল্পী তাসরিফ খান ও তার সঙ্গীদের। সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি জানান, বন্যার ফলে সড়ক ধসে পড়ায় নির্ধারিত পথে তাদের পক্ষে ফেরা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে হচ্ছে।
প্রাকৃতিক দুর্যোগে নেপালের জনজীবন বিপর্যস্ত হলেও বাংলাদেশি শিল্পীদের নিরাপত্তা ও প্রত্যাবর্তন নিয়ে উদ্বেগ কাটছে। অপু বিশ্বাস নিরাপদে দেশে ফিরলেও তাসরিফ খানের ফেরাও এখন নির্ভর করছে সেখানকার আবহাওয়া উন্নতির ওপর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন