অক্টোবর ১৩, ২০২৬, ০১:৫৭ পিএম
প্রেক্ষাগৃহে টানা ১০০ দিনের সাফল্য ছুঁয়ে ফেলল বাংলা চলচ্চিত্র `আজও অর্ধাঙ্গিনী`।
দর্শকদের ইতিবাচক সাড়া ধরে রেখে চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে শততম দিন অতিক্রম করেছে। প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মস আনুষ্ঠানিকভাবে এই অর্জনের কথা প্রকাশ করেছে।
চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন চূর্ণী গাঙ্গুলি ও কৌশিক সেন। ছবিটির পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি। এছাড়াও বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন অম্বরীশ ভট্টাচার্য ও ইন্দ্রাশীষ রায়।
শতদিনের পথচলা নিয়ে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রযোজনা সংশ্লিষ্টরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন