অক্টোবর ১৩, ২০২৬, ০৪:৪৩ পিএম
ভারতের প্রথম নারী সুমো কুস্তিগীর হেতাল দাভের বাস্তব জীবন ও সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হিন্দি চলচ্চিত্র `সুমো দিদি`-র অফিশিয়াল ট্রেইলার প্রকাশ পেয়েছে।
ছবিটির ট্রেইলারে শারীরিক ওজন ও সামাজিক প্রতিকূলতাকে জয় করে একজন সাধারণ নারীর আন্তর্জাতিক মঞ্চে চ্যাম্পিয়ন হয়ে ওঠার অনুপ্রেরণাদায়ী আখ্যান তুলে ধরা হয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে আগামী ২৩ অক্টোবর চলচ্চিত্রটির বৈশ্বিক প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
সিনেমাটি পরিচালনা করেছেন জয়ন্ত রোহাতগি।
এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শ্রীম ভাগনানি। হেতাল দাভের চরিত্রটিতে তিনি নিজেকে নতুনভাবে মেলে ধরেছেন। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চৈতন্য শর্মা, অনূভা ফতেহপুরিয়া এবং প্রয়াত অভিনেতা নীতেশ পান্ডে।
সামাজিক বাধা ও কুসংস্কার অতিক্রম করে কুস্তির কঠিন জগতে নিজের অস্তিত্ব প্রতিষ্ঠার এক অবিস্মরণীয় লড়াইয়ের চিত্রায়ন ঘটেছে এই বায়োপিকে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন