বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

বাংলাদেশ পরিদর্শন নিয়ে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের মন্তব্য

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৮:২৮ পিএম

বাংলাদেশ পরিদর্শন নিয়ে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের মন্তব্য

ছবি - সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবার বাংলাদেশ সফরে এসে এখানকার মানুষ ও খাবারের ভূয়সী প্রশংসা করেছেন। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন তিনি।হানিয়া আমির তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছেন,

“আসসালাম ও আলাইকুম, পাকিস্তানে ফিরে যাওয়ার সময় হয়েছে। বাংলাদেশের ভক্ত এবং জনগণকে বিদায় জানানো খুব কঠিন, যারা আমাকে সত্যিই ভালোবাসে এবং সমর্থন করে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। খাবার অসাধারণ ছিল, মানুষগুলো অসাধারণ। অনেক ধন্যবাদ।”

এর আগে ঢাকায় এসে তিনি আরেকটি পোস্টে লিখেছিলেন, "তোমার ভালোবাসা এবং সমর্থনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ।"সফরের অংশ হিসেবে শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) সন্ধ্যায় রাজধানীর শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেন হানিয়া। এই অনুষ্ঠানে তিনি তার ভক্তদের সঙ্গে দেখা করেন। রোববার মধ্যরাতে তিনি ঢাকাকে বিদায় জানান।