সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৬:২৯ পিএম
ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরী মণি আবারও ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় নজরকাড়া ছবি পোস্ট করে ঝড় তুলেছেন। সাধারণত ব্যক্তিগত মুহূর্ত বা বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণায় দেখা যায় এই নায়িকাকে।
সোমবার (২৯ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে, পরী মণি একটি গহনার ব্র্যান্ডের জন্য করা ফটোশুটের ৩টি লাস্যময়ী ছবি তার ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করেন। ছবিগুলো পোস্ট করার পরই কমেন্ট ও রিঅ্যাক্টের বন্যা বইয়ে দিচ্ছেন ভক্তরা।
ছবিতে নীল ও সোনালি রঙের একটি লেহেঙ্গা পরেছেন পরী। এর সঙ্গে তিনি পরেছেন মানানসই ভারী গহনা—যেমন নাকফুল, নেকলেস, দুল ও চুড়ি।
উল্লেখ্য, চলচ্চিত্রে নাম লেখানোর শুরুতেই পরী মণি আলোচনার জন্ম দিয়েছিলেন, কারণ কোনো ছবি মুক্তি না পেলেও তিনি টানা ২২টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন। পরী মণি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ভালোবাসা সীমাহীন, অন্তরজ্বালা, ধূমকেতু, রক্ত এবং স্বপ্নজাল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন