জুলাই ৩, ২০২৬, ০৪:৪৫ পিএম
গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১০৭টি শিশু। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মারা যাওয়া পাঁচ শিশুর প্রত্যেকেই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল।তবে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে গত একদিনে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। গত সাড়ে তিন মাস ধরে দেশে এই রোগের প্রকোপ বেশ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট ৭২৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৩ জন।বাকি ৬৩৬টি শিশুর প্রাণহানি ঘটেছে তীব্র উপসর্গ নিয়ে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন