রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আহ্বান মিসরের

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৫, ০৩:৩১ পিএম

গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আহ্বান মিসরের

ফিলিস্তিনের গাজা উপত্যকার তথাকথিত 'হলুদ রেখায়' যত তাড়াতাড়ি সম্ভব আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে মিসর। গতকাল শনিবার মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানান, এই বাহিনীর মোতায়েনের প্রধান উদ্দেশ্য হলো ইসরাইল ও হামাসের মধ্যে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি সঠিকভাবে যাচাই করা।

খবর মিডল ইস্ট মনিটরের।যুদ্ধবিরতি চুক্তির অধীনে গাজার ৫০ শতাংশের বেশি ভূখণ্ড ইসরাইল নিজের দখলে রাখার প্রেক্ষাপটে মিসরের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।

দোহা ফোরাম ২০২৫-এর এক অধিবেশনে তিনি বলেন, "এখানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রয়োজন; কারণ এক পক্ষ অর্থাৎ ইসরাইল প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং দাবি করছে যে অন্য পক্ষই লঙ্ঘন করছে।"

তিনি বলেন, মিসর শান্তি বাস্তবায়নের পরিবর্তে শান্তি রক্ষার পক্ষে। ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে যত তাড়াতাড়ি সম্ভব এগিয়ে যাওয়ার জন্য যুদ্ধবিরতি সুসংহত করার ওপর তিনি জোর দেন।মিসরের পররাষ্ট্রমন্ত্রী আরও মনে করেন, ফিলিস্তিনিদের উচিত তাদের নিজস্ব বিষয় নিজেদেরই পরিচালনা করা।

তিনি বলেন,যতক্ষণ না ফিলিস্তিনি কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে ক্ষমতায়িত এবং গাজায় মোতায়েন করা হয়, ততক্ষণ গাজা এবং পশ্চিম তীর স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ।" এই কূটনীতিক দৃঢ়তার সঙ্গে বলেন, "ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরাইল বা মধ্যপ্রাচ্যের জন্য কোনো সমাধান বা টেকসই নিরাপত্তা ও স্থিতিশীলতা নেই। এটি ব্যতীত সবই হবে অস্থায়ী সমাধান।" আন্তর্জাতিক রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য এই আহ্বান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।