ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:০২ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা শরিফ ওসমান হাদির মৃত্যু সংবাদ বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। হাদির প্রয়াণের খবরের পাশাপাশি তাঁর মৃত্যুর পর বাংলাদেশে ছড়িয়ে পড়া সহিংসতার চিত্রও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমটি হাদিকে ‘২০২৪ সালের ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম নেতা’ হিসেবে অভিহিত করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও হাদি তাঁর আঘাতের কারণে মারা গেছেন।
রয়টার্স: বার্তা সংস্থা রয়টার্স হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া ‘সহিংস বিক্ষোভ’ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সামনে জাতীয় নির্বাচন থাকায় এই ঘটনা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। রয়টার্স আরও উল্লেখ করে, ৩২ বছর বয়সী এই যুব নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনে নেতৃত্ব দেওয়া আন্দোলনের অন্যতম মুখ শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
গত সপ্তাহে মুখোশধারী হামলাকারীদের গুলিতে গুরুতর আহত হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এবং জার্মানির ‘ডয়চে ভেলে’ হাদির প্রয়াণের খবর প্রকাশ করেছে। ডয়চে ভেলের প্রতিবেদনে হাদিকে ‘ভারতের একজন স্পষ্টভাষী সমালোচক’ হিসেবে বর্ণনা করা হয়েছে।আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিশেষ গুরুত্ব দিচ্ছে যে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার ঠিক একদিন পরই হাদির ওপর এই হামলার ঘটনা ঘটে। আল-জাজিরা ও রয়টার্স উভয়ই আশঙ্কা প্রকাশ করেছে যে, এই হত্যাকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।
সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় (MFA) বৃহস্পতিবার এক বিবৃতিতে হাদির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং মরদেহের দ্রুত প্রত্যাবর্তনে বাংলাদেশ হাই কমিশনকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন