মে ২০, ২০২৬, ০৬:৩৪ পিএম
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ঢাকার রাস্তায় নেমেছে ৫০টি বিশেষ রিকশা। মার্কিন পতাকার লাল, সাদা ও নীল রঙে এগুলোকে সাজানো হয়েছে। বুধবার মার্কিন দূতাবাসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এগুলোর উদ্বোধন করেন।আগামী কয়েক সপ্তাহ রাজধানীর বিভিন্ন সড়কে এই বিশেষ রিকশাগুলো চলাচল করবে।
উদ্বোধনের পর মার্কিন দূতাবাস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এসব রিকশার ছবি প্রকাশ করেছে। রিকশাগুলোর মূল থিম যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের স্বাধীনতা সংগ্রাম। এখানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারত্ব এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তাও দেওয়া হয়েছে। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এক্স ও ফেসবুকে দেওয়া পোস্টে দুই দেশের গভীর সম্পর্কের বিষয়টি তুলে ধরেন।
১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হওয়ার ২৫০ বছর পূর্তি উদ্যাপন করতে যাচ্ছে দেশটি।আগামী ৪ জুলাই এই বিশেষ বার্ষিকী উদ্যাপিত হবে। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে আগে থেকেই নানা কর্মসূচি ও আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন