সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

‘আমেরিকা ফার্স্ট’ ভিসা টুলের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র, এর অর্থ কী?

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৩, ২০২৬, ১১:০৩ পিএম

‘আমেরিকা ফার্স্ট’ ভিসা টুলের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র, এর অর্থ কী?

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ‘আমেরিকা ফার্স্ট’ নামে একটি নতুন ভিসা নির্ধারণী ব্যবস্থার ঘোষণা দিয়েছেন। মার্কিন কনস্যুলেটগুলোর কার্যপদ্ধতি উন্নত করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এই টুল সামনে আনা হয়েছে। ভারতের সঙ্গে ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্কের ওপর জোর দিয়ে এই কূটনৈতিক সফরের সময় তিনি নতুন এই ভিসা ব্যবস্থা নিয়ে কথা বলেন। 

মূলত ব্যবসায়িক পেশাজীবী এবং এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়াই এর মূল লক্ষ্য, যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে সরাসরি শক্তিশালী করে।এই ভিসা ব্যবস্থাটি একটিমাত্র অগ্রাধিকার নীতির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।

রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ভারত এখন ২০ বিলিয়নেরও বেশি বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক প্রসারিত করেছে। ইন্দো-প্যাসিফিকে সামরিক মহড়ার মাধ্যমে নিরাপত্তা অংশীদারিত্বের বিষয়টিও তিনি উল্লেখ করেছেন। 

এখন থেকে যে আবেদনকারীরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করার কাজে সরাসরি যুক্ত, তারা আগে সুযোগ পাবেন। চুক্তি সম্পন্ন করা, সমঝোতায় স্বাক্ষর বা বিনিয়োগকারী ভারতীয় সংস্থার প্রতিনিধিরা এই বিশেষ সুবিধা পাবেন।একটি ধীর বা অনির্দিষ্ট কনস্যুলার প্রক্রিয়া অনেক সময় ব্যবসায়িক সফর ও বৈঠকের পথে বাধা হয়ে দাঁড়ায়। রুবিও মনে করেন, এই গুরুত্বপূর্ণ সম্পর্ককে সুদৃঢ় করতে একটি সুশৃঙ্খল ও সুরক্ষিত কনস্যুলার ব্যবস্থা অপরিহার্য। 

এই নতুন টুলটি আমেরিকানদের অর্থ সাশ্রয় করবে এবং কনস্যুলার কর্মকর্তাদের কাজের গতি ও নির্ভুলতা বাড়াবে বলে আশাবাদী তিনি।ভিসা আবেদনকারীদের পাশাপাশি এই ব্যবস্থা মিশনের কর্মীদের দৈনন্দিন কাজের চাপ কমাতেও সাহায্য করবে। এটি যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ এগিয়ে নেওয়ার কাজে নিয়োজিত কর্মীদের জন্যও সহায়ক হবে বলে রুবিও উল্লেখ করেছেন। তথ্যসূত্র: এনডিটিভি