মে ২৪, ২০২৬, ০৫:৪৮ পিএম
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় একটি শাটল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮০ জনেরও বেশি মানুষ। আজ রোববার সকালে কোয়েটার চমন ফটকের কাছে এই হামলা চালানো হয়।
ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু করেছিল।বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং দুটিতে আগুন ধরে যায়।
আশপাশের বেশ কিছু যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানানো হয়েছে। আহতদের সামরিক ও কোয়েটার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।উদ্ধারকারী দল ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।
প্রাথমিক তদন্তে শক্তিশালী বিস্ফোরক ব্যবহারের আলামত মিলেছে। এটি আত্মঘাতী কি না তা নিশ্চিত হতে কাজ চলছে। ট্রেনটি রেলস্টেশনের দিকে যাওয়ার সময় এই হামলার শিকার হয় এবং ইঞ্জিনসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন