জুলাই ২, ২০২৬, ০৮:৫০ পিএম
নিরাপত্তাজনিত কারণে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না তার ছেলে মোজতবা খামেনি। ভারতে বর্তমান ইরানি নেতৃত্বের প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া ওই সাক্ষাৎকারে জানানো হয়, ইসরাইলের ক্রমাগত হুমকির মুখে মোজতবা খামেনির নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে ইরানে রাষ্ট্রীয় কর্মসূচি চলছে।ইসরাইলের হুমকির কারণে এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা।সম্প্রতি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ খামেনিকে লক্ষ্য করে প্রকাশ্য হুমকি দিয়েছেন। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়েছেন, ভবিষ্যতে যে কোনো ধরনের হুমকির কঠোর জবাব দেওয়া হবে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই প্রয়াত নেতার জানাজা ও শেষকৃত্য ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
দেশটির শীর্ষ নেতাদের নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।প্রয়াত আলী খামেনির জানাজা ও শেষকৃত্য উপলক্ষে ইরানে কয়েকদিনব্যাপী রাষ্ট্রীয় কর্মসূচি পালন করা হচ্ছে। শোকের এই সময়ে দেশের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে। মোজতবা খামেনির অনুপস্থিতির বিষয়টি জানাজার আয়োজনে এক ধরনের অনিশ্চয়তা ও উদ্বেগের সৃষ্টি করেছে।
ইরানের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে শীর্ষ নেতাদের ওপর হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না বর্তমান নেতৃত্ব। জানাজা পরবর্তী পরিস্থিতি এবং ইরানের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা এখন বিশ্ব সম্প্রদায়ের নজরে রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন