সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশ ভ্রমণের সতর্কতায় পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৩১, ২০২৬, ০৩:০১ পিএম

বাংলাদেশ ভ্রমণের সতর্কতায় পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

বাংলাদেশ ভ্রমণের সার্বিক সতর্কতায় বড় ধরনের পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। তৃতীয় মাত্রার ‍‍`ভ্রমণ পুনর্বিবেচনা করুন‍‍` পর্যায় থেকে কমিয়ে বাংলাদেশ ভ্রমণে দ্বিতীয় মাত্রার ‍‍`বাড়তি সতর্কতা‍‍` পালনের কথা বলা হয়েছে। বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।যুক্তরাষ্ট্রের বিবেচনায় বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠকের পরপরই এই সিদ্ধান্ত জানানো হয়। বৈঠক শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পররাষ্ট্রমন্ত্রীকে বার্তা পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন বিশেষ দূত।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভ্রমণ সতর্কতায় এই ইতিবাচক উন্নতি দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার ওপর মার্কিন সরকারের গভীর আস্থার বহিঃপ্রকাশ। গত ছয় মাসে সরকারের পক্ষ থেকে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারে যে দৃশ্যমান অগ্রগতি অর্জন করা হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে তারই স্বীকৃতি মিলেছে।