আগস্ট ২, ২০২৬, ১১:৫৪ এএম
ইরানের জ্বালানি অবকাঠামোতে মার্কিন হামলার মাধ্যমে যুদ্ধ আরও তীব্র হওয়ার শঙ্কার মধ্যেই সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ফোনালাপে আরাগচি সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের হামলায় অংশগ্রহণকারী আঞ্চলিক দেশগুলোকেও নিশানা করা হতে পারে।হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ইরানের জ্বালানি অবকাঠামোতে যেকোনো হামলার জবাবে পুরো উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হানার হুমকি বরাবরই দিয়ে আসছেন ইরানের শীর্ষ নেতারা। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে টেলিফোনে কথা বলেছেন।
এই ফোনালাপগুলোতে তেহরান মার্কিন সামরিক পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে দিয়ে জানিয়েছে, তাদের সার্বভৌমত্ব বা জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো আক্রমণের কঠোর জবাব দিতে তারা প্রস্তুত। অন্যদিকে হরমুজ প্রণালীতে যাতায়াত নিয়ন্ত্রণের নিয়মগুলো উপেক্ষা করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন