রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হরমুজ প্রণালীকে ঘিরে যুদ্ধপূর্ব পরিস্থিতিতে ফেরার সুযোগ নেই: ইরানি গবেষক

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৮, ২০২৬, ১১:২৫ পিএম

হরমুজ প্রণালীকে ঘিরে যুদ্ধপূর্ব পরিস্থিতিতে ফেরার সুযোগ নেই: ইরানি গবেষক

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অত্যন্ত কৌশলগত ও সংবেদনশীল নৌপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ভূরাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা। যুদ্ধপূর্ব পুরনো অবস্থায় ফিরে যাওয়ার কোনো অবকাশ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আলী আকবর দারেইনি। সাম্প্রতিক নানা সংঘাত ও উত্তেজনার পর এই অঞ্চলের সার্বিক সমীকরণ সম্পূর্ণ ভিন্ন রূপ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আল জাজিরাকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি এই পর্যবেক্ষণ তুলে ধরেন।সাক্ষাৎকারে গবেষক দারেইনি জানান যে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ প্রশাসনিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে বর্তমানে ইরান ও ওমানের মধ্যে কূটনৈতিক আলোচনা এগিয়ে চলেছে এবং দুই দেশ একটি বোঝাপড়ার কাছাকাছি পৌঁছেছে। তবে এই প্রক্রিয়ার পথে প্রধান বাধা হিসেবে কাজ করছে মার্কিন চাপ। 

ওয়াশিংটন সরকারের পক্ষ থেকে ওমানের ওপর কূটনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।সাম্প্রতিক বিভিন্ন সামরিক ঘটনার পর হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ রক্ষা করাকে তেহরান তাদের জাতীয় নিরাপত্তার অন্যতম প্রধান শর্ত হিসেবে দেখছে। ফলে এই জলপথের সুরক্ষায় ইরানের নীতি আগের তুলনায় অনেক বেশি কঠোর অবস্থানে রয়েছে। 

তেহরান ও মাস্কাটের এই আলোচনা আমেরিকার চলমান কূটনৈতিক জটিলতা কাটিয়ে ওঠার একটি পথ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে এই প্রণালীর ভবিষ্যৎ নির্ধারণে সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।