আগস্ট ২৯, ২০২৬, ১১:৫৩ পিএম
নেপালে ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের মাঝে উদ্ধার কার্যক্রম চলাকালে যত্রতত্র ড্রোন ওড়ানো নিয়ে কঠোর সতর্কতা জারি করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। দেশটির ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (এনডিআরআরএমএ) জানিয়েছে, অনুমোদনহীন ড্রোন ব্যবহারের ফলে জরুরি উদ্ধারকারী হেলিকপ্টারগুলোর জন্য মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে।
উদ্ধার ও তল্লাশি অভিযানে অংশ নেওয়া হেলিকপ্টারগুলোর চলাচলে এই অননুমোদনহীন ড্রোনগুলো গুরুতর বাধা সৃষ্টি করছে।কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গত এলাকায় বিনা অনুমতিতে ড্রোন ওড়ানোর কারণে উদ্ধারকর্মীদের কাজ ব্যাহত হচ্ছে এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় কড়া অবস্থান নিয়েছে প্রশাসন।
যারা পূর্বানুমতি ছাড়া ড্রোন ওড়াবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বর্তমানে হাজার হাজার উদ্ধারকর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
নিখোঁজদের সন্ধান ও ত্রাণ বিতরণের এই সংবেদনশীল কার্যক্রমে আকাশপথে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেজন্য জনসাধারণের সহযোগিতা কামনা করেছে স্থানীয় প্রশাসন।উদ্ধার তৎপরতা পুরোপুরি সমাপ্ত না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বলবৎ থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন