বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

কোনো হিন্দু যদি ভাবে ভারতে মুসলিম থাকবে না, তবে সে হিন্দু নয়

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৩০, ২০২৬, ১১:২৮ এএম

কোনো হিন্দু যদি ভাবে ভারতে মুসলিম থাকবে না, তবে সে হিন্দু নয়

ছবি : সংগৃহীত

ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস প্রধান মোহন ভাগবত মন্তব্য করেছেন, প্রত্যেক মানুষের মর্যাদা ও সম্মান পাওয়ার অধিকার রয়েছে। পৃথিবীর সব মানুষের মধ্যে মৌলিক কোনো তফাত নেই। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সংগঠনটির শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত ‍‍`ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হিউম্যানিটি‍‍` বা ‍‍`এক বিশ্ব এক মানবতা‍‍` অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এই বিশেষ অনুষ্ঠানে মোহন ভাগবত হিন্দুধর্ম ও মানবতার ঐক্যের ওপর জোর দেন। তিনি স্পষ্ট করে বলেন, ভারতে কোনো মুসলিম থাকতে পারবে না—এমন চিন্তা যদি কোনো হিন্দু করেন, তবে তিনি আর নিজেকে হিন্দু বলতে পারেন না। তাঁর মতে, হিন্দুধর্ম সব মানুষের মর্যাদায় গভীরভাবে বিশ্বাস রাখে। 

মানুষের ধর্ম ও পথ ভিন্ন হতে পারে, কিন্তু সত্য ও মানবতা সব সময় অভিন্ন।প্রকৃতির এই বৈচিত্র্য টিকিয়ে রাখা সবার জন্য প্রয়োজন বলে তিনি মনে করেন। ভারতের সংস্কৃতি ও দীর্ঘদিনের ঐতিহ্যের মূল অংশই হলো এই ‍‍`বৈচিত্র্যের মধ্যে ঐক্য‍‍`।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া