সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৯:৪৪ এএম
সৌদি আরবের পবিত্র মক্কা নগরী এবং দেশটির বিভিন্ন বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোয় সম্ভাব্য হামলা মোকাবিলায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব ও পাকিস্তান। এই বিষয়ে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আলোকে দুই দেশের সামরিক বাহিনীর প্রধানদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পরপরই এই আলোচনা হয়। বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রিন্স খালিদ বিন সালমান জানান, দুই দেশের সামরিক বাহিনীর প্রধানদের বৈঠকের ইতিবাচক ফলাফলকে তারা স্বাগত জানিয়েছেন।
একই সাথে পবিত্র মক্কা নগরী ও সৌদির অর্থনৈতিক স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো জঘন্য হামলা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রিন্স খালিদ আরও উল্লেখ করেন, বিদ্যমান যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী এই ধরনের যেকোনো হুমকি ও হামলা রুখতে দুই দেশ সমন্বিতভাবে একযোগে কাজ চালিয়ে যাবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন