অক্টোবর ২, ২০২৫, ০১:০২ পিএম
চূড়ান্ত পরিচ্ছন্ন জ্বালানির উৎস আবিষ্কারের পথে এক ধাপ এগিয়ে গেল চীন। দেশটির অত্যাধুনিক নিউক্লিয়ার ফিউশন যন্ত্র 'বেস্ট' সম্প্রতি একটি নতুন মাইলফলক পার করেছে। সম্প্রতি এই যন্ত্রটির 'ডিউয়ার বেস' সফলভাবে স্থাপন করা হয়েছে, যা কিনা মূল সংযোজন ধাপের আনুষ্ঠানিক সূচনা।
প্রকল্প টিম জানিয়েছে, ডিউয়ার হলো একটি বিশেষ নিরোধকযুক্ত পাত্র। এর কাজ হলো ফিউশন বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় অতিশীতল পরিবেশ বজায় রাখা। কিন্তু এর বিশেষত্বটা হলো অন্যখানে: এই ডিউয়ার ব্যবহারিকভাবে নিউক্লিয়ার ফিউশন বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করে। পরিকল্পনা অনুযায়ী, চীনের এই যন্ত্র ২০৩০ সালের মধ্যে প্রথমবারের মতো ফিউশনভিত্তিক বাল্ব জ্বালিয়ে ইতিহাস গড়বে।
নিউক্লিয়ার ফিউশনকে বলা হয় চূড়ান্ত পরিচ্ছন্ন জ্বালানির উৎস, কারণ এটি আমাদের সূর্যের অনুকরণে শক্তি উৎপাদন করে। এই প্রক্রিয়ায় বিপুল শক্তি উৎপন্ন হয়, কিন্তু একই সঙ্গে এটি পরিবেশের জন্য ক্ষতিকর কোনো তেজস্ক্রিয় বর্জ্য বা গ্রিনহাউস গ্যাসের নির্গমন ঘটায় না।
যদি চীন তাদের এই লক্ষ্য অর্জনে সফল হয়, তবে এটি শুধু চীনের জন্যই নয়, বরং বিশ্বজুড়ে জ্বালানি সংকট মোকাবিলা ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে এক বিশাল অগ্রগতি হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন