মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ারে ভয়াবহ আগুন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১, ২০২৫, ০৪:৫২ পিএম

মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ারে ভয়াবহ আগুন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত বিখ্যাত পেট্রোনাস টাওয়ার-৩ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (০১ নভেম্বর) সকালে ভবনটির ওপরের তলায় অবস্থিত একটি রেস্তোরাঁ থেকে এই আগুনের সূত্রপাত হয়। মালয়েশিয়ার জাতীয় সংবাদমাধ্যম 'বার্নামা'র প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের পরপরই ৬০ তলা বিশিষ্ট ওই টাওয়ারের ভেতর থেকে ব্যাপক ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পরিচালক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাসান আস’আরি ওমর অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে একাধিক ফায়ার ইঞ্জিন এবং বিপুলসংখ্যক দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। উদ্ধারকারী দল আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনি জানান, ভবনের ৫৭তম তলায় অবস্থিত রেস্তোরাঁটির প্রায় ৩০ শতাংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।উল্লেখ্য, পেট্রোনাস টাওয়ার-৩ ভবনটি স্থানীয়ভাবে ‘মেনারা কারিগালি’ নামেও পরিচিত। এটি কুয়ালালামপুরের বিশ্বখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ারের ঠিক পাশেই অবস্থিত।