নভেম্বর ৫, ২০২৫, ১১:৩৭ এএম
নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়ে জোহরান মামদানি তার বিজয় ভাষণে আশার আলো ছড়ালেন। মাত্র ৩০ মিনিটেরও কম সময়ের ভাষণে তিনি নির্বাচনী প্রচারণার মূল প্রতিশ্রুতিগুলো পুনর্ব্যক্ত করেন এবং বলেন: 'অন্ধকারের এই মুহূর্তে, নিউইয়র্ক আলো হবে।
৩৪ বছর বয়সী এই ডেমোক্র্যাট মেয়রের মূল প্রতিশ্রুতিগুলো হলো:
-
বাড়তি বাড়িভাড়ার লাগাম টেনে নিউইয়র্ককে সাশ্রয়ী করে তোলা।
-
শহরে বিনামূল্যে বাসসেবা চালু করা।
-
সকলের জন্য সর্বজনীন শিশু যত্নের নিশ্চয়তা।
তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছেন, যারা তাকে ভোট দেননি, তিনি তাদেরও মেয়র হিসেবে সকলের জন্য কাজ করবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন