নভেম্বর ২২, ২০২৫, ০৪:২৯ পিএম
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সহকারী শিক্ষক পদে বিশাল সংখ্যক লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অধিদপ্তর মোট ১০,২১৯ জন এবং ৪,১৬৬ জন মিলিয়ে ১৪ হাজারেরও বেশি যোগ্য নারী ও পুরুষকে স্থায়ীভাবে সহকারী শিক্ষক পদে নিয়োগ দিতে যাচ্ছে।
এটি স্থায়ী সরকারি চাকরি এবং নির্বাচিত প্রার্থীরা ১১তম বেতন গ্রেডে নিয়োগ পাবেন।সহকারী শিক্ষক পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ-এর ক্ষেত্রে ৪ স্কেলে কমপক্ষে ২.২৫ এবং ৫ স্কেলে কমপক্ষে ২.৮ থাকতে হবে।
এই পদে সকল প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছর হতে হবে। নির্বাচিত প্রার্থীরা সরকারের ১১তম বেতন গ্রেড অনুযায়ী ১১,০০০/- টাকা থেকে ২৬,৫৯০/- টাকা পর্যন্ত বেতন পাবেন। এই নিয়োগে নতুন এবং অভিজ্ঞতা সম্পন্ন উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং অনলাইনে আবেদন চলছে। প্রার্থীদের অবশ্যই ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, ও স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
প্রথম নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া শেষ হবে ২১ নভেম্বর ২০২৫ ইং রাত ১১:৫৯ টায়।
দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া শেষ হবে ২৭ নভেম্বর ২০২৫ ইং রাত ১১:৫৯ টায়।
আবেদন ফি বাবদ ১১২/- টাকা অনলাইনে জমা দিতে হবে।কর্তৃপক্ষের ওয়েবসাইটhttps://www.dpe.gov.bd/


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন