মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,

বসুন্ধরা আবাসিকের সেবা পেমেন্টে সিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা চুক্তি সই

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০৫:০৫ পিএম

বসুন্ধরা আবাসিকের সেবা পেমেন্টে সিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা চুক্তি সই

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের ভ্যালু অ্যাডেড সার্ভিস পেমেন্ট আরও সহজ করতে সিটি ব্যাংক পিএলসি ও বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বসুন্ধরা আবাসিক এলাকায় সোসাইটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই চুক্তিতে সই করেন।

সিটি ব্যাংক পিএলসির পক্ষে সমঝোতা স্মারকে সই করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার। বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে সই করেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শেখ এহসান রেজা।

এই অংশীদারিত্বের ফলে বাসিন্দারা এখন থেকে ঘরে বসেই সিটি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ সিটিটাচ ব্যবহার করে সোসাইটির বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিসের বিল পরিশোধ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট ও সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও অংশ নেন সোসাইটির ফ্যাইনেন্স সেক্রেটারি ইমরুল হাসান এবং জয়েন্ট জেনারেল সেক্রেটারি কাজী হাবিবুর রহমান।

নতুন এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে আবাসিক এলাকার বাসিন্দাদের অর্থ পরিশোধের প্রক্রিয়া আগের চেয়ে আরও আধুনিক ও ঝামেলামুক্ত হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। আবাসিক এলাকার সব নাগরিক সেবা দ্রুত ডিজিটাল পদ্ধতির আওতায় আনতে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি কাজ করে যাচ্ছে।