নভেম্বর ২৩, ২০২৫, ১০:০০ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) একাধিক পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এই নিয়োগের মাধ্যমে ফাইন্যান্স/হিসাববিজ্ঞান এবং মার্কেটিং বিভাগে 'সহকারী অধ্যাপক/প্রভাষক এবং সহযোগী অধ্যাপক' পদে জনবল নেওয়া হবে। এটি একটি স্থায়ী চাকরির সুযোগ এবং নারী-পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিভাগ: বিভাগ: ফাইন্যান্স/হিসাববিজ্ঞান এবং মার্কেটিং
পদের নাম: সহকারী অধ্যাপক/প্রভাষক এবং সহযোগী অধ্যাপক
চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: রাজশাহী
আবেদন প্রক্রিয়া ও ফি
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং তা নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, চাকরির অভিজ্ঞতার সার্টিফিকেট, সব ধরনের গবেষণামূলক প্রবন্ধের কপি এবং জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে।
আবেদনের ঠিকানা হলো: পরিচালক, আইবিএ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।
আবেদন ফি-এর ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের অনুকূলে পরিচালক, আইবিএ, সঞ্চয়ী হিসাব ২০০০০২২৩৬২৭৩ নম্বরে পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে ফি জমা দিতে হবে। সহযোগী অধ্যাপক পদের জন্য দুই হাজার টাকা এবং সহকারী অধ্যাপক/প্রভাষক পদের জন্য এক হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রশিদ পাঠাতে হবে।আবেদনপত্র: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন