শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

আন্তর্জাতিক সংস্থায় চাকরি, থাকছে বিশেষ সুবিধা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৫, ১০:০৭ এএম

আন্তর্জাতিক সংস্থায় চাকরি, থাকছে বিশেষ সুবিধা

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (IFRC) তাদের বাংলাদেশ কার্যক্রমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রোগ্রাম অফিসার (প্রকৌশলী) পদে জনবল নিয়োগ দেবে।

এই পূর্ণকালীন পদে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় সুযোগ-সুবিধা পাবেন।

পদের বিবরণ ও যোগ্যতা

প্রতিষ্ঠানের নাম ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ
পদের নাম প্রোগ্রাম অফিসার (প্রকৌশলী)
পদ সংখ্যা ১ জন
কর্মস্থল কক্সবাজার
চাকরির ধরন ফুলটাইম
শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অভিজ্ঞতা ২ থেকে ৩ বছর (এনজিও সংস্থায় কাজের দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত)
প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়ই
বেতন আলোচনা সাপেক্ষে

 

আবেদন প্রক্রিয়া ও সুবিধা

আগ্রহী প্রার্থীরা অনলাইনে IFRC-এর অফিশিয়াল ওয়েবসাইট (https://www.ifrc.org) এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন শুরুর তারিখ: ২৩ নভেম্বর ২০২৫

আবেদনের শেষ তারিখ: ২ ডিসেম্বর ২০২৫

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও যেসব বিশেষ সুবিধা পাবেন:

উৎসব বোনাস

জীবন ও চিকিৎসা বিমা

প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি

কর্মী এবং নিকটাত্মীয় পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন