বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,

যমুনা গ্রুপে ম্যানেজার (অ্যাকাউন্টস) পদে নিয়োগ, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৬, ১১:৩৭ এএম

যমুনা গ্রুপে ম্যানেজার (অ্যাকাউন্টস) পদে নিয়োগ, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

ম্যানেজার (অ্যাকাউন্টস) পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ। গত ৫ অক্টোবর থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে আবেদন করতে পারবেন।

 এই পদে ঠিক কতজনকে নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে অ্যাকাউন্টিংয়ে বিবিএ/এমবিএ অথবা এমবিএম ডিগ্রি চাওয়া হয়েছে। এর পাশাপাশি প্রার্থীর ফ্যাক্টরি অ্যাকাউন্টিং, কস্টিং (ব্যয় নির্ধারণ), ইনভেন্টরি অ্যাকাউন্টিং, বাজেট প্রণয়ন এবং আর্থিক প্রতিবেদন তৈরিতে দক্ষতা থাকতে হবে। ইআরপি-ভিত্তিক অ্যাকাউন্টিং এবং আর্থিক ব্যবস্থাপনা সিস্টেমে কাজের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে। অডিট, ভ্যাট, ট্যাক্স, বিধিবদ্ধ নিয়মকানুন পরিপালন এবং আর্থিক নিয়ন্ত্রণে প্রমাণিত দক্ষতা থাকতে হবে। আবেদনকারীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত এই পদে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে আগ্রহীরা যমুনা গ্রুপের অফিশিয়াল ওয়েবসাইট (https://jamunagroup.com.bd) ভিজিট করতে পারেন।