নভেম্বর ২৪, ২০২৫, ১০:৫৯ এএম
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।আগামী ২৭ নভেম্বর বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এই ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে, ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব এবং সর্বোচ্চ ফোরাম। এতে নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এই সভায় মূলত:অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতি
বিচার বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।প্রধান বিচারপতির সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সভা বিচার বিভাগের প্রশাসনিক ও বিচারিক কার্যক্রমের জন্য দিকনির্দেশনামূলক হবে বলে আশা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন