ডিসেম্বর ১৫, ২০২৫, ০৬:২৫ পিএম
৬৭ বছর বয়স পূর্ণ হওয়ায় সংবিধান অনুসারে অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আগামী ২৭ ডিসেম্বর তার কর্মজীবনের শেষ দিন। ২৭ ডিসেম্বর অবকাশকালীন ছুটি থাকায় তার বিচারিক জীবনের ইতি ঘটবে ১৮ ডিসেম্বর।
এই পরিস্থিতিতে আলোচনা শুরু হয়েছে দেশের ২৬তম প্রধান বিচারপতিকে নিয়ে।দেশের তিন অঙ্গের এক অঙ্গ ‘বিচার বিভাগ’-এর সর্বোচ্চ কর্তাব্যক্তি হচ্ছেন প্রধান বিচারপতি। তাঁর নিয়োগ প্রক্রিয়া সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে পরিচালিত হয়।
নিয়োগকারী: সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুসারে, প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন।সাধারণ পদ্ধতি: সাধারণত আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিযুক্ত হন।
তবে বর্তমান প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগের বিচারপতি থাকা অবস্থায় গত বছরের ১০ আগস্ট নিয়োগ পেয়েছিলেন।পদের মেয়াদ: সংবিধানের ৯৬ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, অন্যান্য বিধানাবলী সাপেক্ষে কোনো বিচারক সাতষট্টি বৎসর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন।অতীতে গঠিত সংবিধান সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতাকে প্রাধান্য দেওয়ার সুপারিশ করেছিল:সংবিধান সংস্কার কমিশন: সুপারিশ করে যে, "আপিল বিভাগের বিচারকদের মধ্য থেকে মেয়াদের ভিত্তিতে জ্যেষ্ঠতম বিচারককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ প্রদানের সুপারিশ করছে।
বিচার বিভাগ সংস্কার কমিশন: তাদের প্রতিবেদনে বলা হয়, "রাষ্ট্রপতি আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ করিবেন।বর্তমানে আপিল বিভাগে দায়িত্ব পালন করছেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। এঁদের মধ্য থেকেই নতুন প্রধান বিচারপতি নিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন