জানুয়ারি ১১, ২০২৬, ০২:০৫ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না—এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। রিটের প্রাথমিক শুনানি শেষে রোববার (১১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালত নির্বাচন কমিশনকে (ইসি) আগামী দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর ফলে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি।
আনিসুল ইসলাম মাহমুদের অংশ এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি আইনি পর্যালোচনার মুখে পড়ল।
এর আগে গত ৭ জানুয়ারি এই দলগুলোকে নির্বাচন থেকে বিরত রাখতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিল। তখন আদালত শুনানি ১১ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছিলেন। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের কাছে আদালত জানতে চেয়েছিলেন যে, ১০ জানুয়ারি পর্যন্ত যাদের প্রার্থিতা বাতিল হয়েছে, তাদের কেউ আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন কি না। রাষ্ট্রপক্ষের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে আজ শুনানি শেষে আদালত এই রুল জারি করেন।
রিট আবেদনে উল্লেখ করা হয়, বিগত নির্বাচনগুলোতে বিতর্কিত ভূমিকা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় জাপা ও এনডিএফ-এর প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া সঠিক হবে না। তাই তাদের মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।নির্বাচন কমিশন এই রুলের কী জবাব দেয় এবং আদালতের পরবর্তী সিদ্ধান্ত কী হয়, তার ওপর নির্ভর করছে এই দলগুলোর প্রার্থীদের নির্বাচনে টিকে থাকা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন