সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি

জাতীয় ডেস্ক

জুন ১২, ২০২৬, ১২:৩৬ পিএম

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি

রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা বলে দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত সোয়া একটার দিকে নিচতলা ও দোতলার লিফটের সামনের জানালার থাই গ্লাসের দুটি অংশ খুলে ফেলে দুর্বৃত্তরা। ভবনের পেছন দিয়ে তারা একটি অংশ নিয়ে যায়। আরেকটি অংশ তারা নিতে পারেনি।

শব্দ পেয়ে অফিসের দারোয়ান ফজলুল হক, মিঠুন বাড়ৈ এবং কর্তব্যরত পুলিশ এগিয়ে যান। তাদের ধাওয়া খেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।সকালে ঘটনাটি শোনার পর অ্যাটর্নি জেনারেল একে নাশকতা বলে সন্দেহ করেন। সম্প্রতি কার্যালয় থেকে চাকরিচ্যুত কয়েকজন ব্যক্তি অনলাইনে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। 

এই চুরির ঘটনায় তাদেরও ইন্ধন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।জড়িতদের বিরুদ্ধে তদন্ত নিশ্চিত করতে পুলিশকে জানানো হয়েছে এবং থানায় অভিযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।