আগস্ট ১৬, ২০২৬, ০৩:৫০ পিএম
হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্টদের কাছে এই নোটিশ পাঠান।হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে এই নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, চলতি বছর দেশে হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৮০৩টি শিশু মারা গেছে। এছাড়া হামে আক্রান্ত হয়ে আরও ৯৯টি শিশু প্রাণ হারিয়েছে, ফলে এই সময়ে মোট ৯০২টি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
এই পরিস্থিতির জন্য টিকাদান ব্যবস্থায় পরিবর্তনের প্রেক্ষাপট তুলে ধরে আইনি পদক্ষেপ দাবি করা হয়েছে।আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলাম গণমাধ্যমকে জানান, এই অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ড. ইউনূসের ওপর অবিলম্বে বিদেশগমনে নিষেধাজ্ঞা আরোপের জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন