সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌ পরিবহন উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১০, ২০২৫, ১২:৩৯ পিএম

দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌ পরিবহন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, বন্দরকে গতিশীল করতে যে প্রতিষ্ঠানের প্রয়োজন হবে, সেই প্রতিষ্ঠান কাজের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে এবং সব ক্ষেত্রে দেশের স্বার্থ প্রাধন্য পাবে। তিনি নিশ্চিত করেন, বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিরোধী কোনো কাজ করবে না সরকার।

সোমবার (১০ নভেম্বর) সকালে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার ইয়ার্ড নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।উপদেষ্টা বলেন, দেশের ঊর্ধ্বমুখী আমদানি-রপ্তানি বাণিজ্যের চাপ সামলাতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই এবং অন্তর্বর্তী সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।

লালদিয়া টার্মিনাল: লালদিয়ার চরের পরিত্যাক্ত এই টার্মিনাল বাস্তবায়ন হলে বন্দরের কার্যক্রমও গতিশীল হবে।অব্যবহৃত স্থান: বন্দরের ভেতরে অব্যবহৃত পরিত্যাক্ত জায়গাগুলো কাজে লাগানোর কাজ চলমান রয়েছে।

যানজট: চট্টগ্রামে কোনো ট্রাক টার্মিনাল না থাকায় নগরী ও জেলায় যানজট বাড়ছে, এই সংকটকেও চিহ্নিত করা হয়েছে।বন্দরের ট্যারিফ বর্ধিত করা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ৩৭ বছর পর ট্যারিফ বাড়ানো হচ্ছে, তাই এটার বিরোধিতা করা অযৌক্তিক।

কারণ, সব ক্ষেত্রে বন্দরের পরিচালনা ব্যায় বেড়েছে।তিনি আরও বলেন, যদিও বর্ধিত মাশুল এক মাসের জন্য স্থগিত করে আদালতে একটি মামলা হয়েছে, তবে বন্দরের সেবার মান বাড়াতে হলে মাশুল সমন্বয় করা প্রয়োজন।এ সময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস.এম. মনিরুজ্জামানসহ বন্দরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।