সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৫, ০২:২৭ পিএম

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিমালার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে এই গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই গুরুত্বপূর্ণ আদেশটি অনুমোদিত হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সকাল ১১টায় উপদেষ্টা পরিষদের এই বিশেষ বৈঠক শুরু হয়। সরকার সিদ্ধান্ত নিয়েছে,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জনগণের মতামত জানতে গণভোট আয়োজন করা হবে। আর এই গণভোট আয়োজনের জন্য আইন প্রণয়ন অপরিহার্য।এর আগে, গত ২০ নভেম্বর অনুষ্ঠিত এক বৈঠকে উপদেষ্টা পরিষদ নীতিগতভাবে গণভোট আইন অনুমোদন করেছিল।

সেই সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, কয়েক কার্যদিবসের মধ্যেই গণভোট অধ্যাদেশ আকারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। সেই ধারাবাহিকতায় এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো এবং অধ্যাদেশটির খসড়া নীতিমালা চূড়ান্ত অনুমোদন পেল। এই অধ্যাদেশ এখন দ্রুততম সময়ে জারি করা হবে, যাতে নির্বাচন কমিশন গণভোট আয়োজনের জন্য প্রস্তুতি শুরু করতে পারে।