সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শাহবাগের পিজি হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ১২:৪১ পিএম

শাহবাগের পিজি হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতাল) লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১১টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংস্থাটি জানায়, এদিন বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে।জানা গেছে, আগুনটি হাসপাতালের এ ব্লকের তৃতীয় তলায় লেগেছিল। স্থানীয়রা জানান, হঠাৎ করেই শাহবাগের ফুটওভার ব্রিজের পাশ থেকে হাসপাতালের ওই ভবনের কক্ষ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিস এসে দক্ষতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বা আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।