সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করেছেন সাইফুল হক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ০৮:৩৭ পিএম

খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করেছেন সাইফুল হক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীকে দোয়া করার আহবান জানান।

বিবৃতিতে সাইফুল হক খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উৎকণ্ঠা প্রকাশ করে দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার সুস্থতার গুরুত্ব তুলে ধরেন:দেশের গণতান্ত্রিক উত্তরণের এই ক্রান্তিকালে বেগম খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভোটের অধিকারসহ দেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারা প্রবর্তনে দীর্ঘদিন ধরে তিনি নেতৃত্বদায়ী ভূমিকা পালন করে আসছেন। দেশের জটিল রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর সুস্থতা ও রাজনৈতিক সক্রিয়তার গুরুত্ব অপরিসীম।

সাইফুল হক আশাবাদ ব্যক্ত করে উল্লেখ করেন, অতীতের মতো এবারও বেগম জিয়া সংকটাপন্ন অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরে আসবেন।