নভেম্বর ২৯, ২০২৫, ০৮:৫৯ পিএম
ঠিকানা জটিলতার কারণে সাময়িকভাবে বন্ধ থাকা মধ্যপ্রাচ্যের সাত দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম আবারও চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২৯ নভেম্বর) ইসির জনসংযোগ শাখা থেকে বিষয়টি জানানো হয়েছে।ইসি থেকে জানানো হয়েছে,
‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে এই সাত দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন কার্যক্রম পুনরায় আজ সকাল ৬টা থেকে চালু করা হয়েছে।
নিবন্ধন পুনরায় চালু হওয়া সাতটি দেশ হলো:
সৌদি আরব
সংযুক্ত আরব আমিরাত
কাতার
ওমান
বাহরাইন
কুয়েত
মালয়েশিয়া
ইসি জানিয়েছে, এই দেশগুলোতে ব্যালট পেতে পোস্ট কোডসহ সঠিক ঠিকানা ব্যবহার করা অত্যাবশ্যক। প্রয়োজনে বন্ধু/আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোনো প্রতিষ্ঠান/ভবনের ঠিকানা ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ইসি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন