নভেম্বর ২৯, ২০২৫, ১১:৩৩ পিএম
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন এনইআইআর নীতির সংস্কারের দাবিতে আগামীকাল রবিবার (৩০ নভেম্বর) ঢাকাসহ সারা দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
শনিবার এমবিসিবির সভাপতি মোহাম্মদ আসলাম দেশের একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।সংগঠনটি একযোগে একাধিক দাবিতে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে:নীতি সংস্কার: জাতীয় রাজস্ব বোর্ডের নতুন এনইআইআর নীতির সংস্কার।
সিন্ডিকেট: একচেটিয়া সিন্ডিকেট নীতি বন্ধ করা।করনীতি: মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে ন্যায্য করনীতি।আমদানি সুযোগ: আমদানির উন্মুক্ত সুযোগ সৃষ্টি করা।
এমবিসিবির ঘোষণা অনুযায়ী, রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন