সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নতুন দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করলো পররাষ্ট্র মন্ত্রণালয়

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৫, ০৬:১০ পিএম

নতুন দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করলো পররাষ্ট্র মন্ত্রণালয়

চাকরিতে মিথ্যা তথ্য দেওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন দুজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

আজ রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আলাপনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তবে চাকরিচ্যুত ওই কর্মকর্তাদের নাম উল্লেখ করেননি উপদেষ্টা।

দুই কর্মকর্তার চাকরিচ্যুতির বিষয়টি উল্লেখের পাশাপাশি মরক্কো ও রাশিয়ায় নিযুক্ত দুই বাংলাদেশি রাষ্ট্রদূতের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তৌহিদ হোসেন।

মরক্কো: তিনি বলেন, "কোনো একজনকে চাকরিচ্যুত করা খুব কঠিন কাজ। হয়তো মাস খানেকের মধ্যে রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদের কেস শেষ হবে।" উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর তাকে দেশে ফিরে 'অনতিবিলম্বে' পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি কানাডায় চলে যান।রাশিয়া: এছাড়া মস্কোতে নিযুক্ত রাষ্ট্রদূতকে ভিন্ন কারণে ফেরত আসতে বলা হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।