সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচনে অংশ নেবেন না উপদেষ্টা ফাওজুল কবির

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৫, ০৭:১৭ পিএম

নির্বাচনে অংশ নেবেন না উপদেষ্টা ফাওজুল কবির

অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন, বিদ্যুৎ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান স্পষ্টভাবে জানিয়েছেন, তার কোনো রাজনৈতিক দলে যোগদান বা আগামী নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই।

আজ রোববার (৩০ নভেম্বর) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, "আমার বয়স ৭৩ বছর, নতুনভাবে কোনো রাজনৈতিক দলে যোগদান করার ইচ্ছা নেই। এ ছাড়া আগামী নির্বাচনে প্রার্থী হওয়ারও কোনো ইচ্ছা নেই।" তিনি সন্দ্বীপবাসীর প্রতি অপেক্ষাকৃত তরুণ, সৎ ও সন্দ্বীপপ্রেমী একজন প্রার্থীকে বেছে নেওয়ার আহ্বান জানান।

উন্নয়নের নামে অনিয়ম-দুর্নীতির হচ্ছে দাবি করে উপদেষ্টা কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন:উপজেলা প্রকৌশলীরাসহ অন্যরা ভাগ-বাটোয়ারা করে উন্নয়নের বরাদ্দ নয়ছয় করছে। এর আগে বরাদ্দ দেওয়া রাস্তার কাজ শেষ না হলে নতুন করে কোনো রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হবে না।"উপদেষ্টা ফাওজুল কবির সন্দ্বীপবাসীর নৌ যাতায়াতে বাড়তি সুবিধা দিতে ডিসেম্বর থেকে একটি সি-ট্রাক চালুর ঘোষণা দেন।

তিনি গুপ্তছড়া ঘাটে ড্রেজিংয়ের পরিবর্তে স্থায়ী নাব্যতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও উপস্থিত বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের নির্দেশ দেন।এই উপদেষ্টা আলোচিত ‘সেফ এক্সিট’ প্রসঙ্গ প্রসঙ্গেও এর আগে কথা বলেছিলেন। তিনি জানান, শিক্ষকতার সূত্রে ইতঃপূর্বে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা হওয়ার নিশ্চিত সুযোগ তিনি গ্রহণ করেননি। তাই ৭২+ বছর বয়সে তাকে যদি সেফ এক্সিটের কথা ভাবতে হয়, তা হবে গভীর দুঃখের বিষয়। তিনি বলেন, তিনি কোনো রাজনৈতিক বিষয়ে মন্তব্য করেন না এবং নিজের সীমিত সামর্থ্যের সবটুকু ব্যবহার করে জনগণের প্রতি দায়িত্ব পালন করেছেন।