সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

যারা ভোট দিতে পারবেন না, জানালেন ইসি সচিব

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ০৫:২৬ পিএম

যারা ভোট দিতে পারবেন না, জানালেন ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা ভোট দিতে পারবেন না, সে বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি জানান:গত ৩১ অক্টোবরের পরে যারা তালিকাভুক্ত হয়েছেন, তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না।"

তিনি জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যারা তালিকাভুক্ত হয়েছেন, কেবল তারাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে ভোটার তালিকা আইন অনুযায়ী নির্বাচন কমিশন যেকোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার তালিকাভুক্তির সিদ্ধান্ত নিতে পারে।

এনআইডি সংশোধন: ভোটের আগে ভোটারের নাম, মা-বাবার নাম, পেশা, জন্মতারিখ, ঠিকানা ও ছবির তথ্য সংশোধন করা যাবে না। তবে ভোটের আগে মোবাইল ফোন নম্বরসহ কিছু তথ্য সংশোধনীতে কোনো বাধা থাকবে না।প্রবাসী ভোটার: প্রবাসীদের ভোটদানের নিবন্ধনের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়ে আগামী ২৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

পোস্টাল ব্যালট: তফসিল ঘোষণা করার পর ১৫ দিন দেশের যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তারা নিবন্ধন করতে পারবেন।ইসি সচিব আরও জানান, নতুন দল নিবন্ধনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।