বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণার পর খালেদা জিয়া পাচ্ছেন,যে নিরাপত্তা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৫, ১১:৫৩ এএম

‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণার পর খালেদা জিয়া পাচ্ছেন,যে নিরাপত্তা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন।

পোস্টে আসিফ মাহমুদ জানান, বিএনপি চেয়ারপারসনকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা হয়েছে।

নিরাপত্তা: প্রজ্ঞাপনে তার নিরাপত্তা নিশ্চিতে এসএসএফ নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।আইনি ধারা: এই ঘোষণা বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১–এর ২(ক) ধারার আওতায় দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বার্ধক্যজনিত নানা জটিলতার কারণে খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।